calendar_today বৃহস্পতিবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে ◆ ভারতে মারা যাওয়া সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ◆ আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী ◆ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী ◆ মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, মেঘনায় নিখোঁজ ১ ◆ ককটেল বিস্ফোরণ ঢাকার সিএমএম আদালতের সামনে , আইনজীবী আহত ◆ কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
home হোম / অপরাধ / ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার

বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালীর একটি ভাড়া বাসা থেকে চেক প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করে পুলিশ; তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ • সন্ধ্যা ০৬:২৪
history আপডেট: ২ ঘণ্টা আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ (৩৮)। দলীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিরোধ, মব সৃষ্টির চেষ্টা ও চাঁদাবাজির একাধিক অভিযোগের মধ্যেই চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাশের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার একটি মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তাঁর এক বছরের কারাদণ্ড হয়।

বোয়ালমারী থানার অধীন জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে মধুখালী থানা-পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। মাহমুদুল হাসান জানান, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁরা বোরহানের ভাড়া বাসার সামনে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঘর থেকে বের হলে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে বোরহানকে গ্রেফতার করা হয়েছে। তিনি বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের বাসিন্দা হলেও পরিবার নিয়ে মধুখালীতে আত্মগোপনে ছিলেন।

এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলে ধরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান এবং পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা আদায় করেন। পুলিশের সহায়তায় তিনি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন।

সঞ্জয় সাহা আরও অভিযোগ করেন, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বোরহান। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে বোরহানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সঞ্জয় সাহা জানান, বোরহানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও তাঁর লিখিত পদত্যাগপত্র এখনো পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বোরহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী ছিলেন। সম্প্রতি বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাঁকে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছে এবং তাঁর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।