calendar_today বুধবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা ◆ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেপ্তার ◆ বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ◆ পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
home হোম / অপরাধ / ফরিদপুরে বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ফরিদপুরে বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:২৫
history আপডেট: ২ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলে মুগ্ধের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তার বালিকা স্ত্রী। দীর্ঘ সাড়ে তিন মাস সহ্য করার পর গত শনিবার যেকোনো সময় তিনি স্বামীর বাড়ি থেকে পালিয়ে তালমার মোড়ে নিজের বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মুগ্ধ পারিবারিক ভবনের দোতলায় নিজের মায়ের ঘরের দরজা ভেঙে আলমারি ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে দলিল ও সোনার সন্ধান চালায়।

 

​এ সময় ভয়ে নিচতলায় ফুফুর (ননদ) ঘরে লুকিয়ে ছিলেন মা সিলভিয়া হুদা আলো। কিন্তু ঘাতক ছেলে সেখানেও প্রবেশ করে এবং আচমকা মায়ের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাশের বাড়ির বাগানে লুকিয়ে থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে মুগ্ধকে খুঁজে পায়নি বলে জানা গেছে।

 

​এর আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল কিনে না দেওয়ার জেরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে এই মুগ্ধের বিরুদ্ধেই। একের পর এক এমন লোমহর্ষক কর্মকাণ্ডে পুরো পরিবার ও এলাকাবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

​এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অভিযুক্ত মুগ্ধকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

 

উল্লেখ্য মুগ্ধ মাদকাসক্ত কিনা তাও তাকে আটক করার ডোপটেস্ট করলেই বেরিয়ে আসবে বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করেন।