calendar_today বুধবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা ◆ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেপ্তার ◆ বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ◆ পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
home হোম / সারা বাংলা / শমেচিম হাসপাতালের ষষ্ঠ তলা থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

শমেচিম হাসপাতালের ষষ্ঠ তলা থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলার জানালা দিয়ে নিচে পড়ে শিরিন বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে; ঘটনার সময় তার স্বামী নামাজে ছিলেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ • সকাল ১১:৫০
history আপডেট: ২ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমেচিম) হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথাব্যথা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন শিরিন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন স্বামী। শনিবার রাতে স্ত্রীকে হাসপাতালে রেখে এশার নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী। এই সময় খোলা জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান শিরিন, যাতি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার বিষয়ে হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ মুহূর্তে হাসপাতাল প্রশাসন কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।