calendar_today শুক্রবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভোজ্যতেলের দামে নতুন রেকর্ড: বোতলজাত সয়াবিন লিটারে ২০৭ টাকা ◆ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ◆ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল ◆ নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩, আহত ২০ ◆ পুকুরে ডুবিয়ে রাখা ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ◆ উপহারের ডালিতে ভালোবাসা নিয়ে শিশুদের পাশে বসুন্ধরা স্কুল ◆ ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে
home হোম / আন্তর্জাতিক / নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩, আহত ২০
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩, আহত ২০

বৃহস্পতিবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের ক্যাম্পে এ হামলা চালানো হয়; দুই দিন আগে ডিফা অঞ্চলের হামলায় প্রাণ হারান আরও ১১ সেনাসদস্য।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ • দুপুর ০২:৪০
history আপডেট: ২ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে বলে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক হিসাবে এ হামলায় ১৩ সেনাসদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) এ হামলা চালানো হয়। সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরপর এসব হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।