জয়–মাহি, মার্কিন ইমিগ্রেশনে আটকে গেলেন মিলল না গ্রিন কার্ড

Total Views : 171
Zoom In Zoom Out Read Later Print

বাংলাদেশের বিনোদন অঙ্গনের আলোচিত দুই তারকা মাহিয়া মাহি ও অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রিন কার্ডের জন্য আবেদনও করেন এই দুই তারকা। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সর্বশেষ দফায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের আবেদন অনুমোদন দেয়নি। প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সূত্র আরও জানায়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার ভাবনা ছিল মাহি ও জয়ের। সেই অনুযায়ী তাঁরা সব প্রস্তুতি নিয়ে আবেদন জমা দেন। কিন্তু আবেদন যাচাইয়ের সময় কিছু অতিরিক্ত তথ্য ও নথির ঘাটতি দেখা দেওয়ায় গ্রিন কার্ড প্রক্রিয়া আপাতত থেমে যায়।

এ প্রসঙ্গে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে কথা বলেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাঁর ভাষায়, আবেদন পর্যালোচনার সময় কর্তৃপক্ষ কিছু বাড়তি তথ্য চেয়েছিল, যা তাৎক্ষণিকভাবে জমা দেওয়া সম্ভব হয়নি। সে কারণেই গ্রিন কার্ড পাওয়া যায়নি। তবে বিষয়টি চূড়ান্ত নয় বলে জানান তিনি। প্রয়োজনীয় সংশোধন ও পর্যবেক্ষণ অনুযায়ী সব প্রস্তুত করে আবারও আবেদন করার সুযোগ রয়েছে।

 

উল্লেখ্য, গত দেড় বছরে বাংলাদেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে কেউ সফল হয়েছেন, আবার কেউ এখনো প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছেন।

See More

Latest Photos