বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬: চ্যাম্পিয়ন হাউজ অফ ডিবেটার্স, রানার্সআপ মুহসীন হল ডিবেটিং ক্লাব

Total Views : 208
Zoom In Zoom Out Read Later Print

প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে "বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬"।

সভ্যতা কেবল ইট-পাথরে নয়, নির্মিত হয় শব্দ আর যুক্তির বুননে। মতের ভিন্নতা যখন বিভাজন না হয়ে আলোচনার শক্তিতে রূপ নেয়, তখনই জন্ম হয় এমন এক নব্য বাংলাদেশের স্বপ্ন, যা ন্যায়, সাম্য ও সম্মানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সেই অনুপ্রেরণায় সারাদেশ থেকে ২৮টি বিতর্ক ক্লাবের বিতার্কিকগণ এই প্রতিযোগিতায় অংশ নেন। উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় ১৬ই জানুয়ারি, ২০২৬ তারিখে এবং ১৭ই জানুয়ারি প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় গিফট পার্টনার হিসেবে ছিলেন মিস বিউটি, লার্নিং পার্টনার এমআইই ইংলিশ একাডেমি, কনফেকশনারি পার্টনার ছিলেন ওয়ান্ডার, বেভারেজ পার্টনার নেসক্যাফে, স্কিলস পার্টনার গ্র‍্যাড বাঙ্কার একাডেমি, স্ন্যাক্স পার্টনার ম্যাগি, মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন শিকড় টিভি কানাডা, একাত্তর টেলিভিশন, এবং দৈনিক বাংলার ডাক।


২৮ টি টিম নক আউটের মাধ্যমে শুরু করে, প্রাথমিক রাউন্ড এবং সেমি ফাইনালের মাধ্যমে ১৬ তারিখের বিতর্ক অনুষ্ঠান শেষ হয়। যুক্তির বুননে মননশীলতার চর্চার ৮ রাউন্ড শেষে ফাইনালে উত্তীর্ণ হয় হাউজ অফ ডিবেটার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুহসীন হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন হয় হাউজ অফ ডিবেটার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন হাউজ অফ ডিবেটার্স এর রাকিব রহমান এবং মৈত্রী হল ডিবেটিং ক্লাবের বিতার্কিক আফিয়া ইবনাথ সূচি।  ফাইনালের সেরা বিতার্কিক হন মুহসীন হল ডিবেটিং ক্লাবের বিতার্কিক কে. এম. জুলকার নাইন।


সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম, অধ্যাপক ড. তাসলিমা ফেরদৌস, মডারেটর, অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম ; মো: আবু সাদিক কায়েম, সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ; জুবায়ের হোসেন শাহেদ, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ; রাগীব আনজুম, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম এর সভাপতি ইফফাহ আসসারীরাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।

See More

Latest Photos