৩ জন এমপি হলেন একই গ্রাম থেকে

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল নজির গড়েছে চট্টগ্রামের গহিরা গ্রাম। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তারা তিনজনই বিজয়ী হয়েছেন, যা এলাকাজুড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায়, চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত প্রার্থীরা, যাদের সবার বাড়ি একই গ্রামে। নির্বাচিত তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা উম্মাম কাদের চৌধুরী এবং প্রয়াত নেতা এর আবদুল্লাহ আল নোমান ছেলে সাঈদ আল নোমান। চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১০ (ডাবলমুরিং-হালিশহর-খুলশী) আসনে তাদের এই জয় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ফলাফল ঘোষণার পর থেকেই গহিরা গ্রামে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের মতে, একই গ্রামের তিন প্রতিনিধির সংসদে উপস্থিতি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে তারা আশাবাদী।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি গ্রাম থেকে একই দলের তিন প্রার্থীর বিজয় সংগঠনের শক্ত ভিত এবং স্থানীয় জনসমর্থনেরই প্রমাণ। এই সাফল্য আগামী দিনে চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

See More

Latest Photos