শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার গলা কেটে

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

ট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু ইরা হত্যায় মূল আসামি বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের পাহাড় থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছিল। ৩ মার্চ দুপুরে মূল আসামি বাবু শেখকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ভিকটিম শিশুটির বসত বাড়ি কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তায় থাকা সিসি ক্যামেরা ফুটেজ শনাক্ত করে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে (৪৫) কুমিরা কাজিপাড়া থেকে গ্রেপ্তার করে। বাবু শেখকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ভিকটিমের বাবা মনির হোসেনের সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। বিরোধের জেরে তার মেয়েকে মেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

আসামি বাবু শেখ তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেয়েটিকে চকলেট কিনে দিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং সীতাকুণ্ড পাহাড় এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। মেয়েটি ঘটনা মানুষকে বলে দেবে বলে চিৎকার করলে অভিযুক্ত বাবু শেখ তার কাছে থাকা চাকু দিয়ে গলা কেটে দেয়।

সীতাকুণ্ড পাহাড় থেকে ভিকটিমের রক্তমাখা সালোয়ারসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

See More

Latest Photos