জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে। জীবন ও দিতে হতে পারে বলা যায় না।
গণভোট নিয়ে যুদ্ধ করতে হচ্ছে:,আফসোস এখনো জুলাই সনদ, ডা. মাহমুদা মিতু
১২ মার্চ জাতীয় সংসদ অধিবেশন চলাকালে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।
ডা. মাহমুদা মিতু লিখেছেন, পাশে চোখ ভেজা হাসনাতই বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বার বার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন আমার আপনার এই বক্তব্য শোনার পরে যে অনুভূতি হয়েছে অনেকেরই তা হয় নি।
তিনি লেখেন, এই অনুভূতি বাংলাদেশের তরুণ প্রজন্মের। যাদেরকে জুলাই রাজনীতি সচেতন করেছে। যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে।
তিনি আরও লেখেন, জীবন ও দিতে হতে পারে বলা যায় না। বেশি বললে কে, কখন মেরে ফেলে। এটা তাদের জন্য লজ্জার যে তাদের ভিতরে জুলাই নাই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠন করেছে সেই জুলাইকে তারা হৃদয়ে ধারণ করে না। যতটা করে কেবল চাপ এড়াতে।