পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে ইকো কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার মাহফিল ও প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সংসদ ভবনে ইকো কেয়ার ফাউন্ডেশনের ইফতার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গত বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
ইকো কেয়ার ফাউন্ডেশনের অপারেশনস হেড ও কুইক সোর্স বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফাজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
- মুহাম্মদ সোলায়মান হায়দার, পরিচালক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
- মো: জিয়াউল হক হাওলাদার, মহাব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন করপোরেশন।
- ডক্টর ওবাইদুর রহমান ছিদ্দীকী ও অধ্যাপক তানজিনুল হক মোল্লা, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
- ডাঃ শরিফুল ইসলাম দুলু, চেয়ারম্যান, বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশন।
বক্তারা টেকসই পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান অতিথির নেতৃত্বে সংসদ ভবন প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।