জয়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে , দাবি ডোনাল্ড ট্রাম্পের

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

য়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করানোর সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান যুদ্ধের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে ট্রাম্প দাবি করেন, ‘এই যুদ্ধে জয় অর্জিত হয়েছে।’

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুদ্ধের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। 

ট্রাম্প আরও বলেন, আমরা তাদের (ইরানের) সব নেতৃত্বকে নির্মূল করেছি। এরপর তারা নতুন নেতা নির্বাচনের জন্য একত্রিত হলে আমরা তাদেরও খতম করি। এখন আমাদের সামনে নতুন একটি দল আছে, দেখা যাক তারা কেমন করে।

শান্তি আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট জানান, বর্তমানে তাঁর সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সরাসরি ইরানের সঙ্গে আলোচনায় আছেন। এই প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও যুক্ত রয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান এখন মরিয়া হয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একইসঙ্গে  তেল-গ্যাস সংক্রান্ত বিষয়ে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এই উপহারের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এছাড়া উপসাগরীয় দেশগুলোর ভূমিকার প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ‘চমৎকার’ ও কাতারকে ‘দুর্দান্ত’ হিসেবে অভিহিত করেন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ এসেছে দাবি করলেও ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না।’ মূলত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়াই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।

See More

Latest Photos