দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
২২ ক্যারেট স্বর্ণের ভরি কত,২৮ এপ্রিল: ?
সবশেষ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
একই সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ২৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।