বিএনপির রাজনীতি মানুষের কল্যান সাধনের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন যে আমরা কৃষক ভাইদের পাশের দাঁড়ানোর জন্য খালখনন কর্মসূচি শুরু করেছি। আমরা নির্বাচনের আগে বলেছিলাম কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দেব, কৃষক কার্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।
বিএনপির রাজনীতি জনসাধারনের জন্য: তারেক রহমান