জাপান শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল এশিয়ান জায়ান্ট

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

বিশ্বকাপের শেষ মুহূর্তে প্রত্যাবর্তন যেন নিয়ম বনে গেছে।কানাডা,কাতারের পর শেষ মুহুর্তে দারুণভাবে ম্যাচে ফিরে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নিল এশিয়ান জায়ান্ট জাপান। বিশ্বকাপের এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে জাপান। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামের ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উভয়পক্ষের মোট গোল হয় চারটি। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল নেদারল্যান্ডসের। ম্যাচের তৃতীয় মিনিটেই ডনিয়েল মালেনের জোরালো শট অসাধারণ দক্ষতায় রুখে দেন জাপানের গোলরক্ষক জায়ন সুজুকি। এরপরও একাধিকবার সুযোগ তৈরি করে ডাচরা।তবে প্রথমার্ধে কোন দলেই গোলের দেখা পায়নি।

প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধ্বে। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিন ফন ডাইকের গোল শোধ করেন জাপানের কেইতো নাকামুরা।৫৭ তম মিনিটে বা প্রান্ত থেকে ডাচদের বক্সে ঢুকে ফাঁকা জায়গা পেয়ে মিডফিল্ডার কেইতো নাকামুরার শট আশ্রয় নেয় জালে। তার আগে ডাচ ডিফেন্ডার ফন হেকার পায়ে বল লেগেছে। ডাচরা আবারও এগিয়ে যায় ৬৪ মিনিটে। 

তার ওই গোলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে দৃশ্যপট বদলে দেন কামাদা।

গোলটির মূল কৃতিত্ব যদিও কোকির। কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করেন কিছুক্ষণ আগে বদলি নামা এই ফরোয়ার্ড, বল সামনে কামাদার মাথায় লেগে একটু দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়।তাতেই দারুণ এক ড্র নিয়ে মাঠ ছেড়ে জাপান। 

See More

Latest Photos