এনবিআরের আহসান হাবিব নতুন চেয়ারম্যান

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। আজ সোমবার (২৯ জুন) এ বিষয়টি একটি ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে

এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন আহসান হাবিব। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তার ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন আহসান হাবিব।

See More

Latest Photos