খামেনির জানাজা নিয়ে ট্রাম্প,, একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র চাইলে হামলা চালাতে পারত। কিন্তু তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতেই তারা ইচ্ছাকৃতভাবে এই হামলা থেকে বিরত ছিল।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে খামেনির জানাজা পর্যবেক্ষণ করছিল, যেখানে ইরানের শীর্ষস্থানীয় অনেক রাজনৈতিক ও সামরিক নেতা জড়ো হয়েছিলেন।

ট্রাম্প বলেন, ‘তারা সবাই সেখানে ছিলেন। মাত্র একটি আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি, কারণ তেমনটি করলে আলোচনা করার মতো আর কেউই অবশিষ্ট থাকত না।’

তিনি ইঙ্গিত দেন যে, আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরানি কর্মকর্তারা যেন বেঁচে থাকেন, তা নিশ্চিত করতেই ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে সামরিক পদক্ষেপ এড়িয়ে গেছে।

ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক বৈরিতার পর ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান বেশ আগ্রহী।

অ্যাক্সিওসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে ‘ভয়াবহভাবে পর্যুদস্ত’ করার পর ইরান এখন ‘চুক্তির জন্য ভিক্ষা চাইছে’ এবং ‘মীমাংসা করতে মরিয়া হয়ে উঠেছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প

See More

Latest Photos