লিটন ওয়ানডের নেতৃত্বেও মিরাজকে সরিয়ে

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

গত কয়েক দিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। মেহেদি হাসান মিরাজকে সরিয়ে বাংলাদেশ ওয়াডে ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। আগে থেকেই টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন। সাদা বলের দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দিবেন এই কিপার-ব্যাটার। ওয়ানডে দলে লিটনের ডেপুটি করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই। গত বছরের জুনে নাজমুলকে সরিয়ে মিরাজকে নেতৃত্ব দেয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। মিরাজের নেতৃত্বে ২৪ ম্যাচে ১০টিতে জিতেছে দল। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জয় আসে মিরাজের নেতৃত্বে। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় বাংলাদেশ।

তবে নেতৃত্বের বদলে মাঠের পারফরম্যান্স প্রভাব রাখেনি বলে জানান তামিম ইকবাল। আসল কারণটাও জানালেন বিসিবি সভাপতি।

‘মিরাজ অত্যন্ত সফল অধিনায়ক। গত কয়েকটি সিরিজে সে খুব ভালো করেছে। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন পারফরমার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। তাঁকে আমরা ব্যাটিং ও বোলিংয়ে যেভাবে দেখতে অভ্যস্ত, বর্তমানে তাতে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। আমরা চাই সে তার পূর্ণ ছন্দে ফিরে আসুক।’

See More

Latest Photos