ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি ইতিহাস গড়ে

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। তার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেলেন আওকিব নবি। জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে ডাক পাওয়া প্রথম ক্রিকেটার হলেন ২৯ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল থেকে চোটে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহর। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন নবি।

জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল ভারতের হয়ে খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ফাস্ট বোলার উমরান মালিক খেলেছেন ১০ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি। অভিজাত সংস্করণে প্রথম খেলার হাতছানি নাবির সামনেই।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন নবি। গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে ৬০ উইকেট নিয়ে জম্মু ও কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি ফার্স্ট-ক্লাস ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন।

অভিষেক হলে তিনি জম্মু ও কাশ্মীর থেকে খেলা প্রথম টেস্ট ক্রিকেটার হবেন।

বুমরাহ সোমবার আনুষ্ঠানিকভাবে বাদ পড়েন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কার্ডিফে বাঁ হাঁটুর চোট পাওয়ার পর থেকে তিনি সুস্থ হতে পারেননি। ভারতীয় দল মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। 

ভারত ইতিমধ্যেই হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিকে পাচ্ছে না, দুজনই হ্যামস্ট্রিং ও কোয়াড্রিসেপস ইনজুরিতে বাইরে। ওয়াশিংটন সুন্দরও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না। আকাশ দীপ দীর্ঘ সময় ধরে পিঠের চোটে মাঠের বাইরে। 

নবির সঙ্গে ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও গুরনূর ব্রার। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট গলে। তার আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

শ্রীলঙ্কা সফরের ভারত টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটকিপার), বি সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, আকিব নবি, দেবদত্ত পাডিক্কল, সরাংশ জৈন।

See More

Latest Photos