ইধিকা বাংলাদেশে ফের কাজের ইচ্ছা প্রকাশ প্রিয়তমা’র স্মৃতিতে আবেগাপ্লুত

Total Views : 19
Zoom In Zoom Out Read Later Print

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর আরও কয়েকটি সিনেমায় কাজ করলেও ‘প্রিয়তমা’কেই নিজের অভিনয়জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিচালক সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইধিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘প্রিয়তমা’ ছবির স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ছবিটির সঙ্গে জড়িয়ে আছে তার অনেক আবেগ ও ভালোবাসার স্মৃতি। ইধিকা জানান, প্রথমবার ঢাকায় এসে সন্ধ্যায় বিএফডিসি ঘুরে দেখেন। পরে হাতিরঝিলে ঘুরে একটি কফিশপে সময় কাটান এবং ভার্সেটাইল মিডিয়ার অফিসেও যান। কয়েকদিন পরই শুরু হয় ‘প্রিয়তমা’র শুটিং, যা ছিল শাকিব খানের সঙ্গে তার প্রথম কাজ।

তিনি বলেন, শুটিং শেষে কলকাতায় ফিরে গেলেও সিনেমা মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তার কল্পনারও বাইরে ছিল।
 
 
ছবিটি মুক্তির পর মাকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে বসুন্ধরা সিনেপ্লেক্সে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করেছিলেন ইধিকা। মুখে মাস্ক থাকলেও সিনেমা শেষে দর্শকরা তাকে চিনে ফেলেন। সেই মুহূর্তের উচ্ছ্বাস ও ভালোবাসা আজও তার হৃদয়ে গেঁথে আছে বলে জানান তিনি।
 
 
‘প্রিয়তমা’কে নিজের জীবনের অন্যতম আশীর্বাদ উল্লেখ করে ইধিকা বলেন, গল্পনির্ভর এমন সিনেমায় বাংলাদেশের চলচ্চিত্রে আবারও কাজ করার ইচ্ছা রয়েছে তার। তবে সেই সুযোগ কবে আসবে, তা তিনি জানেন না।

See More

Latest Photos