আল কুরআনের বাস্তব প্রতিফলন মহানবী (সা.) এর জীবনাদর্শ হচ্ছে : আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী

Total Views : 21
Zoom In Zoom Out Read Later Print

আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য কেবল জ্ঞান অর্জনে নয়; বরং সেই জ্ঞানকে নিজের জীবন, চরিত্র ও আচার-আচরণে বাস্তবায়নের মধ্যেই নিহিত। তিনি বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ হচ্ছে আল কুরআনের বাস্তব প্রতিফলন। তাই কুরআনকে যথার্থভাবে বুঝতে ও জীবনে ধারণ করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত গভীরভাবে অধ্যয়ন ও অনুসরণ করার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কুরআনের সঙ্গে আজীবনের সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ইলম, আমল, ইখলাস ও উত্তম চরিত্রে নিজেদের সমৃদ্ধ করে আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও সুন্নাহর আদর্শে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।General Reference আজ ৩ আগস্ট সোমবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স ও দ্য ব্রিটিশ মুসলিম স্কুল এর উদ্যোগে স্যান্ডওয়েল গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত এক তারবিয়ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সকাল ১১টায় তিনি স্কুলে পৌঁছালে তাঁকে ফুলেল ও আন্তরিক শুভেচ্ছা জানান স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ. কাদির আল হাসান এবং শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যতম বৃহৎ ইসলামি মারকাজ লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সুবিশাল ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় তাঁকে দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষা কার্যক্রম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত "ইনটেনসিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্স", হিফজ বিভাগ, ফুলটাইম বোর্ডিং এবং ডে মাদ্রাসা, উইকেন্ড এবং ইভিনিং মাদ্রাসা, পাশাপাশি ব্রিটিশ জাতীয় কারিকুলামের সমন্বয়ে পরিচালিত একাডেমিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে সুন্নাহ অনুসরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। যুক্তরাজ্যে দ্বীনি ও আধুনিক শিক্ষার এমন সুষম সমন্বয়, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এ মহতী প্রচেষ্টা দেখে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকলের নিরলস খেদমতের ভূয়সী প্রশংসা করেন এবং এই দ্বীনি-শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেন।

 

স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ. কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ, আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া এবং স্যান্ডওয়েল গ্র্যান্ড মসজিদের খাদিম মো. আব্দুল লতিফ।

দারুল কিরাতের শিক্ষক মাওলানা গুলজার আহমদ খান জামির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা আখতার হোসাইন জাহেদ, হাফিজ আব্দুল্লাহ আল নাঈম ও হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।

See More

Latest Photos