পাকিস্তান ক্রিকেট দল বড় শাস্তি পেল

Total Views : 21
Zoom In Zoom Out Read Later Print

এমনিতেই কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের তলানীতে। এজবাস্টন টেস্টে স্লো ওভার রেটের কারণে এবার কাটা পড়ল পয়েন্ট। তাতে অন্যদের থেকে আরও পিছিয়ে গেল দলটি। আইসিসি সোমবার জানিয়েছে, নির্ধারিত সময়ে ১১ ওভার কম বোলিং করে পাকিস্তান। এজন্য কাটা হয়েছে ১১ পয়েন্ট। সঙ্গে বাবর আজমদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি পাকিস্তান অধিনায়ক বাবর মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এবারের সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টে হারে ৮ উইকেটে।

লিডসে প্রথম টেস্টে হারের পরই টেবিলে আট থেকে নয় নম্বরে নেমে যায় পাকিস্তান। শাস্তির পর তাদের পয়েন্ট এখন মাত্র ৪.৬৩ শতাংশ। আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের হার ২০.৮৩।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলে মাত্র দুটি জিততে পেরেছে পাকিস্তান। আর দুটি সিরিজ বাকি আছে। চলতি বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

See More

Latest Photos