সৌদি অনুদানে সোলার সিস্টেম বাস্তবায়ন ও দেশে সোলার প্যানেল কারখানা স্থাপন নিয়ে মতবিনিময়

Total Views : 25
Zoom In Zoom Out Read Later Print

সৌদি অনুদানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে সোলার সিস্টেম বাস্তবায়ন এবং দেশে সোলার প্যানেল তৈরির কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB)-এর ERC-তে এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। সভায় সৌদি অনুদানের মাধ্যমে সোলার সিস্টেম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাংলাদেশে সোলার প্যানেল তৈরির কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও মতামত বিনিময় করেন সংশ্লিষ্টরা।


আলোচনায় সোলার লিট ও জিটিএস সোলার গ্রুপের প্রধান উপদেষ্টা (মিডিয়া) মো. নিয়ামত আলী অংশ নেন। জিটিএস সোলার গ্রুপটি বাংলাদেশ-জাপান-চীন যৌথ উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়।

এ সময় সোলার টেকনিক্যাল কনসালটেন্ট এল-টেক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইঞ্জিনিয়ার (EEE) রবিউল আওয়াল খান, সেরা’র পরিচালক বিথি মোস্তফা, দৈনিক বাংলার ডাকের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুতের প্রসার এবং দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে সোলার প্যানেল উৎপাদনের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

See More

Latest Photos