চৌদ্দগ্রামে নরমাল ডেলিভারিতে চিকিৎসকের অবহেলায় মাথায় আঘাত লেগে নবজাতকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতালের দায় নিরুপনের লক্ষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি এন্ড অবস্ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ ফারজানা খন্দকারকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এ কমিটি গঠন করেন। নির্দেশনা অনুযায়ী আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাংবাদিকদের কাছে যাবেন প্রসব বেদনা উঠলে : বিতর্কিত মন্তব্যে ভাইরাল ডা. কেয়া