নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নভেম্বর মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
নভেম্বরেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, আগের মূল্য বহাল
ঘোষিত মূল্য অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। আগামী ১ নভেম্বর থেকে এ দাম কার্যকর থাকবে।
কোন জ্বালানি তেলের দাম কত?
নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নির্ধারিত দাম হলো—
ডিজেল: প্রতি লিটার ১৩৫ টাকা
অকটেন: প্রতি লিটার ১৬৫ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১৬০ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১৫৫ টাকা
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্য এসব মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
সর্বশেষ দাম বেড়েছিল সেপ্টেম্বরে
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বা ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়।
ওই সময় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়েছিল। দাম বাড়ানোর পর ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।
সেপ্টেম্বরে নির্ধারিত সেই দামই নভেম্বর মাসে বহাল রাখল সরকার।