calendar_today রবিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ • ২২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বৃষ্টির বাধায় ফাইনাল পরিত্যক্ত, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা পাকিস্তানের ◆ ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু ◆ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◆ নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের ◆ দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি ◆ গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত ◆ বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ◆ সিলেটে গানপাউডার দিয়ে চারটি বাসে দুর্বৃত্তদের আগুন ◆ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ঘিরে নজর, গাজা মামলায় প্রভাব পড়ার ইঙ্গিত ◆ অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’ ◆ যুদ্ধ চললে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী ◆ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী
home হোম / আন্তর্জাতিক / ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে এ কম্পন অনুভূত হয়; সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ • সকাল ০৯:৪৮
history আপডেট: ১৭ ঘণ্টা আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার (৮৮ মাইল)।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।