ক্রিকেট দল নিউজিল্যান্ড এখন ঢাকায়

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

সোমবার রাতে প্রথম ধাপে নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার বাংলাদেশে পা রাখেন। পরে রাত ১১টার দিকে দলের বাকী ক্রিকেটাররা ঢাকায় পৌঁছান। ব্ল্যাক ক্যাপস বাহিনীকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ। তিন সপ্তাহের বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম সারির অন্তত ১০ জন খেলোয়াড়। এবারের সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। বুধবার মিরপুরে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ।

See More

Latest Photos