ঈদে মুক্তি পেতে পারে যেসব সিনেমা

Total Views : 30
Zoom In Zoom Out Read Later Print

দেশে সরাবছর সাড়া জাগানো কোনো সিনেমা মুক্তি পায় না। এখন সিনেমা মুক্তির মোক্ষম সময় হয়ে গেছে দুই ঈদ। এই দুই ঈদে সিনেমা মুক্তি দিয়ে চলচ্চিত্রকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে। সিনেমা মন্দা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, বিনিয়োগকারির অভাবে বড় বাজেটের সিনেমা নির্মাণ না হওয়া। এছাড়া কিছু বুকিং এজেন্ট ও হল মালিকদের কাছে প্রযোজকদের জিম্মি হয়ে যাওয়া। একটি বিক্রিত টিকেটির শতকরা প্রায় আশি ভাগই হল মালিক নিয়ে নেয়। প্রযোজক পায় বিশ ভাগ। এতে প্রযোজককে লাভের পরিবর্তে লোকসান গুণতে হয়। এরপরও ঈদ উপলক্ষে প্রযোজকরা সিনেমা মুক্তি দিয়ে থাকেন। আসন্ন ঈদ সামনে রেখে সিনেমা মুক্তি দেয়ার তোড়জোড় শুরু হয়েছে। জানা গেছে, সিনেমা মুক্তির তালিকায় ১২টি সিনেমা রয়েছে।

শেষ পর্যন্ত কয়টি মুক্তি পায় সেটি দেখার বিষয়। অনেকে ঈদে সিনেমা মুক্তি না দিলেও শুধু আলোচনায় থাকার জন্য মুক্তির কথা বলেন। ঈদে শাকিব খানের সিনেমার প্রতি দর্শকের আলাদা আকর্ষণ রয়েছে। তার সিনেমাগুলো বিগ বাজেটের হয়ে থাকে। এবারও শাকিবের দুটি সিনেমা মুক্তি পেতে পারে। একটি সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’। সিনেমাটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। এতে শাকিবের নায়িকা তানজিন তিশা। আরেকটি আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। এতে শাকিবের নায়িকা তাসনিয়া ফারিণ। সিনেমাটির শুটিং এখন ভারতে চলছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটিও মুক্তি পেতে পারে। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির তালিকায় রয়েছে। এতে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরী হক বাঁধন। সাইফ চন্দন পরিচালিত আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ মুক্তি পেতে পারে। সিয়াম আহমেদ ও ভারতের সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ‘রাক্ষস’ মুক্তির কথা রয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির শুটিং শেষের দিকে। এছাড়া আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ মুক্তি পেতে পারে। সিনেমাটিও ঈদে মুক্তির আলোচনায় রয়েছে।

See More

Latest Photos