calendar_today মঙ্গলবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট ◆ ২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ◆ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি উপ-প্রধান ◆ লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি গ্রেফতার ◆ ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির ◆ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা ◆ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান ◆ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◆ বড় সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে পুলিশ ◆ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভায় বসছে মজুরি বোর্ড ◆ ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
home হোম / খেলাধুলা / ২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ • দুপুর ০১:০৮
history আপডেট: ৫ ঘণ্টা আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের আগামী দিনে খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে উপার্জন করতে পারে এবং একটি পরিবারের দায়িত্ব নিতে পারে—সেদিকে আমরা এগিয়ে যেতে চাই।’

ডিএনসিসি কাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. শফিকুল ইসলাম খান বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। বিশেষ করে টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে ডিএনসিসি প্রশাসক আরও বলেন, মোবাইল গেম ও মাদকের প্রতি তরুণদের আসক্তি কমাতে মাঠমুখী পরিবেশ তৈরি করা জরুরি। শিশু-কিশোর ও তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ তৈরি করা গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকভাবেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের মাঠে একযোগে টুর্নামেন্টের খেলা শুরু হবে। এ উপলক্ষে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট টিম ম্যানেজারদের নিজ নিজ মাঠে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ ফিট এলাকায় ম্যারাথন, বনানীর কামাল আতাতুর্ক মাঠে ফ্লাওয়ার শো এবং নগর পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মীদের সম্মাননা দেওয়ার আয়োজন রয়েছে।

শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের ‘সিটিজেন হিরো’ হিসেবে সম্মানিত করার কথাও জানান তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা, সবুজায়ন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচকভাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন বলেন, মোবাইল গেম ও মাদক থেকে তরুণদের মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের জন্য খেলার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। ভবিষ্যতেও এ আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিসিবি সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টের প্রশংসা করে বলেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্যের সম্ভাবনা বাড়বে।

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটিতেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফুটবলকে আবারও সাধারণ মানুষের প্রাণের খেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এবারের ডিএনসিসি কাপে ছেলেদের বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ ১০টি দল।

মেয়েদের বিভাগে অংশ নেবে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ সাবেক ও বর্তমান ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।